1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

মণিরামপুরে ঘেরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক: 

যশোরের মণিরামপুরে একটি মৎস্যঘেরের পাড় থেকে রোববার রাত ১২ টার দিকে হিমানিষ বিশ্বাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হিমানিষ বিশ্বাস উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।

মনিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে হিমানিষ বিশ্বাস মৃগিরোগে আক্রান্ত ছিলেন। হিমানিষ বিশ্বাস রোববার সন্ধ্যার দিকে বাড়ি থেকে নিজ বাইসাইকেল চালিয়ে মাছনা বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি।

রাত ১২ টার দিকে বাহাদুরপুর এলাকার কোমলেশ সরকারের ঘেরের পাশে সাইকেলসহ তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। ওই রাতেই পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করেন।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগীরোগে আক্রান্ত হয়ে পথেই তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাবার পর তার মৃত্যুরহস্য উদঘাটিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews