
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাউসার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।৩১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার বারোবাজার বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঙ্গলবার বেলা আনুমানিক ১১ টা ৩০ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-১২১০) বারবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি মাইক্রোবাস, একটি আলমসাধু এবং কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। পরে জননী আছিয়া হাসপাতালের সামনে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় বেলাট গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে কাউসার নিহত হন। এছাড়া গুরুতর আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।খবর পেয়ে বারবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিতবাসটি জব্দ করে।
এ বিষয়ে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, “একজন নিহত হওয়ার খবর পেয়েছি। গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply