• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ে তথ্য চেয়েছে দুদক

অনলাইন ডেস্ক / ১২৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার দাখিলকৃত সম্পদ বিবরণী পুনঃযাচাই ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের বিভাগীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দাখিলকৃত সম্পদ বিবরণী পুনঃযাচাই এবং ২০০৮ সালের ২ সেপ্টেম্বর পরবর্তী সময়ে অর্জিত সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা জরুরি। সে অনুযায়ী, অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল শাখা, ঢাকায় ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত কর্মরত শাখা ব্যবস্থাপক ও লকার ইনচার্জদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

দুদকের চাওয়া তথ্যের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবী, কর্মস্থল, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী ৬ মে ২০২৬ সালের মধ্যে এসব তথ্য দুদকের সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

উল্লেখ্য, এ নির্দেশনা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা