নড়াইলের কালিয়া উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদ ও কালিয়া পৌরসভার প্রশাসক মোঃ জিন্নাতুল ইসলাম।
এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম। তাঁদের এ সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কালিয়ায় নতুন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সাজ্জাদ হোসেনের দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা কামনা করা হয়