• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও  সুন্দরবনে ফাঁদসহ ছদ্মবেশী হরিণ‌ শিকারী আটক

সুন্দরবনে ফাঁদসহ ছদ্মবেশী হরিণ‌ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ১৯ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে রাস উৎসবে পূণ্যার্থীর ছদ্মবশে যাওয়া বিশ্বজিৎ রায় (২৫) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বন রক্ষীরা। সোমবার ২৩ নভেম্বর  বিকাল সাড়ে ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  আলোরকোলের কুতুবখালী বনাঞ্চল থেকে তাকে আটক করা হয়।এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। আটক শিকারি খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের  সুভাষ রায়ের ছেলে বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানিয়েছেন, পূণ্যার্থীবেশে পাঁচ হরিণ শিকারি কুতুবখালীর গহীন বনে ফাঁদ গেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আলোরকোলের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ফাঁদ ঘফেলে পালানোর চেষ্টা করলে বিশ্বজিৎকে আটক করতে সক্ষম হন বনরক্ষীরা। পলাতক শিকারিরা হলেন জুথি মন্ডল, বিপ্লব মন্ডল, খুদিরাম মন্ডল ও প্রিতম গোলদার।শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আরো জানান, আটক শিকারিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুবলার চরে রাস পূর্ণিমার পূজায় পূণ্যার্থী হিসেবে এসেছিলেন। আটক ও পলাতক শিকারিদের নামে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা