• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

ইয়াবা সহ সাগর গাজী আটক

 গোলাম মোর্শেদ শেখ নড়াইল প্রতিনিধি: / ২৮১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ সাগর গাজী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ১১ নম্বর পিরোলী ইউনিয়নের শীতলবাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পিরোলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই  মোমরেজ আলীর নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এএসআই  আবুয়াল হোসেন, কনস্টেবল  আলী হোসেন, মোঃ শহিদুর রহমান ও জোবাইদুল ইসলাম।

অভিযান চলাকালে শীতলবাটি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা  সাগর গাজীর বসতঘরে তল্লাশি চালিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা