• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

ঝিনাইদহ শহরে ভাড়া বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার

স্বাধীন বাংলানিউজ: / ১৬৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

ঝিনাইদহে খুশি খাতুন নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শহরের পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে সে হোটেল শ্রমিক ছিল বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুশি খাতুন গত এক সপ্তাহ আগে শহরের পাগলাকানাই এলাকায় সায়াদাতিয়া সড়কের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। গতরাতে হোটেলের কাজ শেষে তার স্বামী পরিচয়ে এক ব্যক্তির সাথে ওই বাড়িতে আসে। পরে সকালে ঘরের এক পাশের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে পিছনের দরজা খোলা দেখে তারা ঘরের ভিতরে প্রবেশ করে খুশির মৃতদেহ মেঝোতে পড়ে থাকতে দেখে। তার গলায় ফাস লাগানো আকৃতির দাগ রয়েছে ও পাশেই ওড়না পাওয়া গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মৃত্যুর কারন উদ্ধারে তদন্ত চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা