• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

যশোরে চাকুসহ যুবক আটক

স্বাধীন বাংলানিউজ: / ৫১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

যশোর শহরের চারখাম্বার মোড় এলাকা থেকে অনিন্দ্র নায়েক দেবা (২৫) নামে এক যুবককে ধারালো চাকুসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার দিলীপ নায়েকের ছেলে।

কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন জানান, রোববার রাতে খবর পাওয়া যায়, চারখাম্বার মোড়ে কয়েকজন যুবক ধারালো চাকু নিয়ে অবস্থান করছেন এবং চাকু প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানের সময় অনিন্দ্র নায়েক দেবাকে আটক করে তার দেহ তল্লাশি করলে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অনিন্দ্র নায়েক দেবার বিরুদ্ধে এর আগেও একই আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা