• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে আলোচিত চিত্রনায়িকা পরীমণি জানান―এবারের বিশ্বকাপ ফুটবলের আসরে আর্জেন্টিনা জিতলে আবার বিয়ে করবেন তিনি। গত ১৬ জুলাই ফেসবুকে দেয়া পরীর এই স্ট্যাটাস নিয়ে কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও চর্চা।অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অবশ্য শুভ কামনা জানিয়েছেন। কেউ আবার পাত্র হওয়ার জন্য আগ্রহও প্রকাশ করেছেন। কিন্তু মহাযজ্ঞ ফাইনালের আগে সেই বিয়ে নিয়েই নাকি দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৯ জুলাই) দুপুরে দেশের একটি সংবাদমাধ্যমকে হাসতে হাসতে পরীমণি বলেন, আমি তো এর আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হঠাৎ করেই বিয়ে করেছি। কিন্তু এবার বিয়ের ঘোষণা দিয়ে মুশকিলে পড়েছি। ভাবিনি, এভাবে বিষয়টিকে সিরিয়াসলি নেবে সবাই। এত এত সব সিরিয়াস প্রস্তাব আসতেছে, কী করব কিছুই বুঝতেছি না।প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মজার ছলে দেয়া পোস্ট আলোচনার জন্ম দিয়েছে।

বিয়ের ঘোষণা দিলেও এই পথে যে বাধা রয়েছে, তাও জানিয়েছেন পরীমণি। এ অভিনেত্রী বলেন, বিয়ের জন্য তো একজন অভিভাবক প্রয়োজন। আগে অভিভাবক ছিল, কিন্তু এখন ওই পর্যায়ের কেউ নেই আমার। ভাবছি, ছেলে বড় হোক, সে বিয়েশাদি করুক। তারপর বা এর আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলে বিয়ে করতে পারব। অর্থাৎ―এবারের আসরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ে করা হচ্ছে না তার, সেই ইঙ্গিতও দিয়েছেন পরীমণি।এ দিন রাতে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। পরীমণি বলেন, লড়াইটা হবে। স্পেন ভালো খেলছে। কিন্তু মন বলছে আজ শেষ পর্যন্ত মেসির হাতেই বিশ্বকাপ উঠবে। আমি চাই, আর্জেন্টিনা জিতুক, আর গোল্ডেন বুট মেসি পাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা