• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, পেলোডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি / ৯৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি পেলোডারের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার ৪ নম্বর ঘাট এলাকার রাংপানী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পেলোডারের মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “সরকারি বিধি-বিধান উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুমোদন ছাড়া বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা