• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করবেন

ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন।বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বৈঠকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা, প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা