• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

কালিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ 

গোলাম মোর্শেদ শেখ,কালিয়া (নড়াইল) প্রতিনিধি:  / ২৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতা ও পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কালিয়া উপজেলা পরিষদ চত্বরে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কান্তি মল্লিক, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, পূবালী ব্যাংক পিএলসি’র কালিয়া উপশাখার ব্যবস্থাপক আজিত কুমার সরকারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক মোঃ সাজ্জাদ হুসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী।ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা