• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

সিলেটে ভারতীয় শটগান-গুলি ও মদসহ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শটগান, গুলি, মদসহ প্রায় ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, বিশেষ অপারেশন দলের অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলাসহ বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ আটক করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিঙ্গেল ব্যারেল শটগান, গুলি ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। আটককৃত মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা