• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘা (রাজশাহী) প্রতিনিধি / ৬৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভেজাল গুড় তৈরির দুটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় ও তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ বস্তা চিনি জব্দ করা হয়। পরে জব্দ করা চিনিগুলো দুটি মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যাওয়ায় তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা বা জরিমানা করা সম্ভব হয়নি।

রোববার (১৮ অক্টোবর) সকালে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চাকিদারপাড়া এলাকায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কারখানা দুটিতে থাকা ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়। পাশাপাশি ১২ বস্তা চিনি জব্দ করা হয়। এর মধ্যে ১০ বস্তা বাউসা দারুল হুদা ইসলামিয়া কমপ্লেক্সে এবং বাকি ২ বস্তা পাঁচপাড়া আমেনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দান করা হয়।

এ বিষয়ে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় আড়ানী পৌরসভার দুটি গুড় তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে মালিকরা পালিয়ে যাওয়ায় তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা বা জরিমানা করা সম্ভব হয়নি। জব্দ করা ১২ বস্তা চিনি দুটি মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে। ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা