• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

শরণখোলায় দুর্বৃত্তের দেয়া আগুনে  মুদি দোকান পুড়ে ছাই  ১০ লাখ টাকার ক্ষতি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৪৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের আগুনে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়েছে। উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের দাসেভাড়ানীর পাড় এলাকায়  শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দক্ষিণ রাজাপুর গ্রামের কবির হাওলাদারের পুত্র ও দোকান মালিক রিয়াজ হাওলাদার জানায়, তিনি বাড়িতে না থাকায় প্রতিদিনের মতো আমার মা রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায়।
রাত ২টার দিকে আমার চাচা জামাল হাওলাদার প্রকৃতির ডাকে সাড়া দিলে বাহিরে আসলে দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি আরও বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তারাই পেট্রোল দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করেছেন। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়  সোহরাব মল্লিক জানান তিনি সহ অনেক লোক রাত ৩টায় বালতি নিয়া আসলেও চারদিক দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলার কারনে আগুন নিভানো সম্ভব হয়নি। শরণখোলা থানা অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে,  লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর একদিন আগে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী ইউপি সদস্য আল আমিন খানের মাছের ডিপো ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা