1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

মধ্যেরাতে যুবলীগ নেতা খুন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৯০ বার

মাহমুদুল হাসান মামুন :

যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রাত বারোটার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা রেজাউল ইসলামকে জবাই করে হত্যা করেছে। নিহত রেজাউল ইসলাম একই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতে তার বাড়ি থেকে তাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির পাশেই জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় নেতা ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews