1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

স্বরূপকাঠিতে পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত সভাপতি-কাজী কামাল, সাধারন সম্মাদক-মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক-মোঃ হাফিজুর রহমান

  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪০৯ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিযে স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) সকালে উপজেলার কেন্দ্রিয় শহিদ মিনার চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহবায়ক, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে সদস্য সচিব কাজি মো. কামাল হেসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রিয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজি রওনাকুল ইসলাম টিপু, উদ্বোধক পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম খান, মো.আব্দুস সালাম বাতেন ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্বরূপকাঠী পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কাজী মোঃ কামাল হোসেন সভাপতি, মইনুল হাসান সাধারণ সম্পাদক এবং মোঃ হাফিজুর রহমান ও মোঃ রাসেল কবিরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাহিত হয়েছেন। প্রসংগত আগামী ৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পিরোজপুর জেলা বিএনপি’র কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews