আগে বিএনপি কার্যালয় পোড়ানোদের গ্রেপ্তার করুন-পুলিশ প্রশাসনকে ফিরোজ
সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:
/ ৭৩
Time View
Update :
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
Share
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের নলডাঙ্গা রোডে সাইফুল ইসলাম ফিরোজের দলীয় কার্যালয়ের সামনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির কারও কারও ঘাড়ে ভর করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর নির্যাতন চালাবে, তা মেনে নেওয়া হবে না।
পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, গ্রামগঞ্জের সাধারণ মানুষকে পারিবারিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ বানিয়ে গ্রেপ্তার করবেন, এটাও হতে পারে না। বিগত ৫ আগস্ট যারা বিএনপির পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল, আগে তাদের গ্রেপ্তার করুন। তাহলে মরহুম মাহাবুবার রহমানের আত্মা শান্তি পাবে।তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম সরোয়ার মোল্লা, মোশাররফ হোসেন, মনিরুল ইসলাম, ফরিদ উদ্দিনসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।