• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মহেশপুরের ফলবাগান হতে পারে সারা দেশে এক নীরব বিপ্লব বারোবাজার  রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ  ডাক্তার ঊষার আহ্বানে ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী অরাজকতার দায় বিএনপির ওপর চাপাচ্ছে জামায়াত: রাশেদ খাঁন স্বাধীন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সোহেল রানার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেবে ইতালি শার্শার স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শরণখোলায় দুর্বৃত্তের দেয়া আগুনে  মুদি দোকান পুড়ে ছাই  ১০ লাখ টাকার ক্ষতি শরণখোলায় সিডর দিবস পালিত  চিত্রা নদীর বুকে রাতভর চলছে মাটি কাটার মহোৎসব

ডাক্তার ঊষার আহ্বানে ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী

অনলাইন ডেস্ক / ২২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী। ডাক্তার ঊষার আহ্বানে সাড়া দিয়ে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেনবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। অভিযানে নেতাকর্মীরা সম্মিলিতভাবে নদে নেমে কচুরিপানা অপসারণ করেন।রিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, আসলাম শেখ ও শামীম আক্তার।

এছাড়া নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা তরফদার রয়েল, সাধারণ সম্পাদক সাইফুল বাশার সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও প্রাণের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। দীর্ঘদিনের দূষণ ও কচুরিপানার সমস্যা থেকে নদটিকে মুক্ত করে আবারও প্রাণচঞ্চল করে তোলাই তাদের প্রত্যাশা।তারা আরও বলেন, ভৈরব নদকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে শুধু একটি সংগঠন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ সময় নদ পরিচ্ছন্নতার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা