• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শরণখোলায় সিডর দিবস পালিত 

 শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় ১৫ই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। কোস্ট ইয়ুথ এর আয়োজনে ও সিডরে ক্ষতিগ্রস্ত মানুষদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিডিডি এর আই,ডি,আর,আর এন্ড সি,সি,এ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, উত্তরণের প্রতিজ্ঞা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রিপা খাতুন, সিডিডি এর আই,ডি,আর,আর এন্ড সি,সি,এ প্রকল্পের মনিটরিং অফিসার প্রতিক কুমার, সাউথখালী ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন হাওলাদার। এছাড়াও কোস্ট ইয়ুথ এর সদস্য হাসান শরীফ, লামিয়া আক্তার, ইলিয়াছ হোসেন, সেতু হালদার, রাব্বি হাওলাদার, হাসি আক্তার ও কুলসুম আক্তার।
দিবসটি উপলক্ষে উপকূলীয় মানুষের নিরাপত্তা, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীশাসন ব্যবস্থার দাবি তুলে ধরেন আলোচকরা। আলোচনা শেষে ঘুর্ণিঝড় সিডরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, ২০০৭ সালে ১৫ই নভেম্বরের সেই বিভীষিকাময় স্মৃতি আজও আমাদের তাড়া করে বেড়ায়।
সিডরের পরে আমাদের চাওয়া টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলেও তা বালু দিয়ে নির্মাণ করায় বিভিন্ন জায়গায় ফাটল ও ভাঙ্গন দেখা দিয়েছে। অতিদ্রুত নদীশাসন ব্যবস্থা কার্যকর করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোষ্ট ইয়ুথ এর নির্বাহী  সম্পাদক শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা