রাখালগাছি ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত মুস্তাফিজুর রহমান
তানভীর আহমেদ আবির
/ ১৭
Time View
Update :
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
Share
আসন্ন রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী মুস্তাফিজুর রহমান।শুক্রবার সকাল থেকেই তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন বাজার, মোড়, দোকানপাট ও পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে মুস্তাফিজুর রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে রয়েছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচিত হতে পারলে রাখালগাছি ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মুস্তাফিজুর রহমান সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।