• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাখালগাছি ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত মুস্তাফিজুর রহমান যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৫৮ বিজিবি হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট রমজানে টিসিবির পণ্য বিক্রি, উপকৃত হবেন ৪০ লাখ মানুষ আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস কালীগঞ্জে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত হবে, বিএনপির মাদকবিরোধী কর্মসূচি স্থগিত চুড়ামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার  রাখালগাছি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সুন্দরবনের শরণখোলায় ভোলা নদীতে জব্দকৃত কার্গো জাহাজের কয়লায় আগুন 

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস

অনলাইন ডেস্ক / ১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’।আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে

বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। পরবর্তী সময়ে ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ।ডায়াবেটিস রোগীর সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। আইডিএফের পূর্বাভাস অনুযায়ী, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না হলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি।

তিনি জানান, শরীরের বর্তমান ওজনের ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।ডা. ফারিয়া আফসানা বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক ব্যক্তির নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত।

এ ছাড়া ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে ডায়াবেটিস পরীক্ষা করানো প্রয়োজন।বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস শনাক্ত করা গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। এ ছাড়া সমিতির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।জনসচেতনতা বাড়াতে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা প্রকাশ এবং সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা