• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নেছারাবাদ থেকে শাপলার বিলে ঘুরতে গিয়ে কলেজছাত্র রাকিবুলের মর্মান্তিক মৃত্যু জৈন্তাপুরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সশাখাওয়াত হোসেন বকুল –   নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক

রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোর প্রতিনিধিঃ / ১০৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিএসএস যশোর সদর-১ ব্রাঞ্চ কার্যালয়ে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

ক্যাম্পে স্থানীয় সুবিধাবঞ্চিত ও সর্বস্তরের শতাধিক নারী-পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সাস্থ বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সানজিদা নাহার বহ্ণি।

সেবামূলক এই কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিএসএস এর রিজিওনাল ম্যানেজার (যশোর অঞ্চল) মফিজুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার জগময় সরকারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

ক্যাম্পের সার্বিক সাফল্য তুলে ধরে সিএসএস এর রিজিওনাল ম্যানেজার মো. মফিজুর রহমান বলেন, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই তাদের এই অলাভজনক প্রয়াস।

প্রতিষ্ঠানের স্থাপতি রেভারেন্ড পল মুন্সীর সেবামূলক আদর্শকে ধারণ করে মানবকল্যাণে সিএসএস এর এই ধরনের জনহিতকর ও সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা