শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।
কালিয়া(নড়াইল)প্রতিনিধি!!
/ ৬
Time View
Update :
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
Share
কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ী ও সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজস্ব অর্থায়নে খরিদকৃত ধুতি কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭ অক্টোবর বিকাল ৫ টায় সনাতন ধর্মাবলম্বী দুঃস্ত হতদরিদ্র অসহায় জনগোষ্ঠীর মানুষ ও বিভিন্ন মন্দিরের পূজারি ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নীদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি সভাপতি নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম,কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন কালিয়া থানার অফিসার
ইনচার্জ মোঃ ইদ্রিস আলী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিক, নড়াগাতী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা বুলবুল আহমেদ, পৌর বি এন পি র সিনিয়র সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল যুবদলের সভাপতি কামাল সিদ্দিকী ছাত্র দলের আহবায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, কালিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ আচার্য, শেখর চক্রবর্তী, অরূপ কুমার ঘোষ, তুষার কুমার ঘোষ, সহ বিভিন্ন পর্যায়ের বিএন পি র নেতাকর্মীগণ।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।