• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ মিশরীয় মুরগির অভিনব প্রতারণা ! অবশেষে ডিবি ও সিসিআইসি ইউনিটের হাতে ধরা  এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ নাজমুস সাকিব, স্বাধীন বাংলা নিউজ পরিবারের অভিনন্দন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর অভয়নগরে আ.লীগ নেতা আব্দুর রউফ মোল্লা ফের আটক কালীগঞ্জে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে জটিলতা, ইউএনওর নিকট  লিখিত অভিযোগেও মিলছে না সুরাহা  কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া নেছারাবাদে পল্লী চিকিৎসকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে  বড়দিয়া বাজার

এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ নাজমুস সাকিব, স্বাধীন বাংলা নিউজ পরিবারের অভিনন্দন

তানভির আহামেদ আবির / ৩৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন নাজমুস সাকিব। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। নাজমুস সাকিব নতুনহাট পাবলিক কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান এবং মাতা প্রয়াস স্কুলের ভাইস প্রিন্সিপাল মিনা সুলতানার একমাত্র ছেলে।

মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নাজমুস সাকিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে স্বাধীন বাংলা নিউজ পরিবার। স্বাধীন বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়েছে।

একই সঙ্গে তিনি যেন একজন মানবিক, সৎ ও দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়। নাজমুস সাকিবের এ অর্জন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা স্বাধীন বাংলা নিউজ পরিবারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা