• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ মিশরীয় মুরগির অভিনব প্রতারণা ! অবশেষে ডিবি ও সিসিআইসি ইউনিটের হাতে ধরা  এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ নাজমুস সাকিব, স্বাধীন বাংলা নিউজ পরিবারের অভিনন্দন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর অভয়নগরে আ.লীগ নেতা আব্দুর রউফ মোল্লা ফের আটক কালীগঞ্জে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে জটিলতা, ইউএনওর নিকট  লিখিত অভিযোগেও মিলছে না সুরাহা  কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া নেছারাবাদে পল্লী চিকিৎসকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে  বড়দিয়া বাজার

কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে  বড়দিয়া বাজার

গোলাম মোর্শেদ শেখ, কালিয়া, নড়াইল  / ১৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তীব্র নদীভাঙনে নড়াইলের ঐতিহ্যবাহী নদীবন্দর বড়দিয়া বাজার আবারও বিলুপ্তির হুমকিতে পড়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে আকস্মিক ভাঙনে বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশের ব্লক দিয়ে বাঁধানো এলাকার প্রায় ৪০ হাত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় ৪–৫টি চায়ের দোকান ও দুটি গুদামঘর নদীতে চলে যায়। পর দিন খেয়াঘাট এলাকার সম্পূর্ণ চলে যায় নদীগর্ভে,  রক্ষা পায়নি ৩/৪ টি গুদাম ঘরও। মহা আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট সরিয়ে নিচ্ছেন। অনেকে রয়েছেন চরম অনিশ্চয়তায়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন দেখা মেলেনি আজও।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে ভয়াবহ নদীভাঙনে বড়দিয়া বাজারের প্রায় তিন-চতুর্থাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন প্রতিরোধ করা হলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ঐতিহ্যবাহী এ বন্দর। কিন্তু সম্প্রতি বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশ থেকে আবারও ভাঙন শুরু হয়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অভিযোগ, তখন প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে কার্যকর কোন পদক্ষেপ নিলে আজকের এই দিনটি দেখতে হতোনা।
ব্যবসায়ীরা জানান, তাঁদের অনেকের জীবিকার একমাত্র অবলম্বন এই বাজারের দোকানপাট। নদীগর্ভে ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হলে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে। তাঁদের অভিযোগ, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।
বড়দিয়া বাজারে রয়েছে বহুতল ভবন, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, কলেজসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাজারটি নদীগর্ভে বিলীন হলে ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের হাজারো মানুষও চরম ভোগান্তিতে পড়বেন। তাই বড়দিয়া বাজার রক্ষায় দ্রুত জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ঘটনাস্থলে এসে জানান, নড়াইল এক এর সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে তিনি নদী ভাঙ্গনের বিষয়টি জানিয়েছেন।  তিনি ঢাকায় আছেন, শিঘ্রই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম এর সাথে কথা হলে বলেন, দ্রুত  ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তবে ১২ অক্টোবর দুপুর অবধি পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা বা কর্মচারী ভাঙ্গন কবলিত বড়দিয়া বাজারে আসেননি।#ছবি সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা