• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ মিশরীয় মুরগির অভিনব প্রতারণা ! অবশেষে ডিবি ও সিসিআইসি ইউনিটের হাতে ধরা  এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ নাজমুস সাকিব, স্বাধীন বাংলা নিউজ পরিবারের অভিনন্দন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর অভয়নগরে আ.লীগ নেতা আব্দুর রউফ মোল্লা ফের আটক কালীগঞ্জে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে জটিলতা, ইউএনওর নিকট  লিখিত অভিযোগেও মিলছে না সুরাহা  কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া নেছারাবাদে পল্লী চিকিৎসকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে  বড়দিয়া বাজার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর

অনলাইন ডেস্ক / ১৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে গত ১২ অক্টোবর এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন

ধর্মঘটের ঘোষণা ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।এ সময় মন্ত্রীরা সতর্ক করে বলেন, ধর্মঘট প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এলপিজির দাম নির্ধারণের বিষয়টি নিয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই গণশুনানির মাধ্যমে এলপিজির মূল্য নির্ধারণ-সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় আসবে।ধর্মঘট প্রত্যাহারের ফলে ১৫ ও ১৬ অক্টোবর দেশব্যাপী এলপিজি দোকান বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি আর কার্যকর থাকছে না। এতে এলপিজি সরবরাহ ও বিক্রয় স্বাভাবিক থাকার প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা