উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুড়ামনকাটি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে গ্রামের কাগজের স্টাফ রিপোর্টর ওয়াহিদুজ্জামান মিলন সভাপতি ও সাধারণ সম্পাদক যশোর বার্তার মফস্বল বার্তা সম্পাদক মহব্বত আলী বিজয়ী হয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ পদে তৌহিদ আহমেদ ফিট্টু, দপ্তর সম্পাদক পদে আব্দুস সাত্তার কিনে এবং কার্যনির্বাহী সদস্য পদে হেদায়েত খান নির্বাচিত হয়েছেন।
শনিবার ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শিক্ষক আব্দুল হালিম এ ফলাফল ঘোষণা করেন। এদিকে, আনন্দ উৎফুল্ল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার সময় সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, সহসভাপতি সরোয়ার হোসেন
এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সহ সভাপতি আবু তালেব,কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব, রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূইয়াসহ জেলার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন অধ্যাপক মসিউল আযম,ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান,ছাতিয়ানতলা কে আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, চান্দুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।