• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ মিশরীয় মুরগির অভিনব প্রতারণা ! অবশেষে ডিবি ও সিসিআইসি ইউনিটের হাতে ধরা  এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ নাজমুস সাকিব, স্বাধীন বাংলা নিউজ পরিবারের অভিনন্দন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর অভয়নগরে আ.লীগ নেতা আব্দুর রউফ মোল্লা ফের আটক কালীগঞ্জে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে জটিলতা, ইউএনওর নিকট  লিখিত অভিযোগেও মিলছে না সুরাহা  কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া নেছারাবাদে পল্লী চিকিৎসকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে  বড়দিয়া বাজার

সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলেকে উদ্ধার

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ২৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সম্রাট বাহিনীর হাতে আটক ৪ জেলে কে উদ্ধার করেছে কোস্টগার্ড।গত ১০ অক্টোবর  সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা ওই চার জেলেকে জিম্মি করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। ১১ অক্টোবর কোস্টগার্ডের একটি দল দুপুর ২ টার দিকে সুন্দরবনের শিবসা নদীর আরবিয়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের  উদ্ধার করে।
এ সময়  কোস্টগার্ডের  উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা জিম্মিদের রেখে পালিয়ে যায়। যার জন্য বনদস্যু  সম্রাট বাহিনীর কাউকে আটক করতে পারিনি কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া  কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধারকৃত জেলেরা হলেন, মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২) এরা সকলেই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।
উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন  আরো বলেন, সুন্দরবনের বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা