• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল আগে বিএনপি কার্যালয় পোড়ানোদের গ্রেপ্তার করুন-পুলিশ প্রশাসনকে ফিরোজ মহেশপুরের ফলবাগান হতে পারে সারা দেশে এক নীরব বিপ্লব বারোবাজার  রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ  ডাক্তার ঊষার আহ্বানে ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী অরাজকতার দায় বিএনপির ওপর চাপাচ্ছে জামায়াত: রাশেদ খাঁন স্বাধীন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সোহেল রানার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেবে ইতালি শার্শার স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শরণখোলায় দুর্বৃত্তের দেয়া আগুনে  মুদি দোকান পুড়ে ছাই  ১০ লাখ টাকার ক্ষতি

অবশেষে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম। এ উপলক্ষে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরাসরি ট্রেন চালুর খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও ট্রেনের রুট ও যাত্রার সময় নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে যাত্রীদের। রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা থেকে প্রতিদিন সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, ঢাকা থেকে প্রতিদিন বেলা ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও প্রকল্পটি বাস্তবায়নে পেরিয়ে যায় কয়েক দশক। অবশেষে ২০১০ সালে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়। এর আওতায় ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনা হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়।২০২০ সাল থেকে এই রেলপথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে পাবনা থেকে রাজশাহী এবং পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালু রয়েছে। তবে পাবনা শহর থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেনে যাতায়াতের সুযোগ ছিল না।

নতুন ট্রেন চালুর মধ্য দিয়ে সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু উপলক্ষে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে ব্যাপক প্রস্তুতি। স্টেশন এলাকা পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও আনুষঙ্গিক কার্যক্রম প্রস্তুত করা হচ্ছে। এদিকে, ভারত থেকে দেশে আনা হয়েছে ১৮টি নতুন রেলকোচ। এর মধ্যে ১২টি কোচ ঢাকা-পাবনা রুটে চলাচলকারী ট্রেনে যুক্ত করা হবে।নতুন এই রেল যোগাযোগ চালু হলে রাজধানী ঢাকার সঙ্গে পাবনার যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।স্থানীয়দের প্রত্যাশা, সরাসরি ট্রেন চালুর ফলে পাবনার সঙ্গে রাজধানীর যোগাযোগ বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।পাবনা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা নবী নেওয়াজ বলেন, ‘বহুদিন অপেক্ষা করছি, কবে হবে পাবনা-ঢাকা রেল যোগাযোগ। সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুব ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করা যায় না।

’পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ইসলাম হোসেন বলেন, ‘পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে, এটা অনেক আনন্দের ব্যাপার। কিন্তু ঈশ্বরদী গিয়ে সময় লাগছে একটু বেশি। এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, এ বিষয়টা দেখার জন্য।’ পাবনা স্টেশন এলাকার বাসিন্দা আলামিন হোসেন বলেন, ‘এখন কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে পারব ঢাকা যাতায়াতে। আমরা খুবই আনন্দিত, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন উদ্বোধন হচ্ছে এ জন্য।’সরাসরি ট্রেন চালু হলেও এর রুট নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

তাদের মতে, পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে পুনরায় যাত্রা শুরু করতে হবে। এতে যাত্রার সময় কিছুটা বেশি লাগতে পারে।পাবনা পৌর এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। এতে সরাসরি রেল যোগাযোগের সুবিধা মিললেও যাত্রার সময় ও রুট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।

’পাবনা-ঢাকা সরাসরি ট্রেন উদ্বোধন উপলক্ষে পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।এ বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’নতুন এই রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এখন যাত্রীদের প্রত্যাশা, সময়সূচি অনুযায়ী নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার পাশাপাশি রুট ও যাত্রার সময় আরও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে রেলওয়ে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা