
মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:
নবীনগরে সুনামধন্য বউ সাজ বিউটি পার্লারের সুনাম নষ্টের অভিযোগ এনে মালিকপক্ষের পক্ষ থেকে প্রতিবাদের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রেফতারকৃত লাকি আক্তার ও তার সহযোগীদের মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত পার্লারের তিনজন নির্দোষ কর্মীকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
রবিবার (তারিখ) সকালে নবীনগর উপজেলা পরিষদ গেইট এলাকায় সচেতন এলাকাবাসী ও ছাত্রসমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, “সুনামধন্য প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র চলছে। আমরা এর ন্যায্য বিচার চাই এবং নির্দোষ কর্মীদের মুক্তি চাই।”
Leave a Reply