1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

আটক গাজা অভিমুখী ফ্লোটিলার অভিযাত্রীরা অনশনে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার

আন্তর্জাতিক ডেস্ক:

গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে গাজায় পৌঁছাতে বাধা দেয়ায় অনশনে বসেছেন অভিযাত্রীরা। শুক্রবার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আটক হওয়ার পর থেকেই কিছু অভিযাত্রী অনশন শুরু করেছেন।’ এদিকে, শুক্রবার সকালে সুমুল ফ্লোটিলা ঘোষণা করেছে যে ইসরাইলি নৌবাহিনী তাদের সকল নৌযান আটক করে ফেলেছে।

উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। এই নৌবহরে ৪৩টি নৌযান ছিল। সুইডেনের নাগরিক ও আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন এই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী।

সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews