1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

যশোরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার

অনলাইন ডেস্ক:যশোরে পূর্ব শত্রুতার জেরে অবসরপ্রাপ্ত (অবঃ) সেনা কর্মকর্তার বাড়িতে হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গত ৩ অক্টোবর দুপুরে সদর উপজেলার পাগলাদাহ গ্রামের অবসরপ্রাপ্ত (অবঃ) সেনা কর্মকর্তা মৃত সোহরাব আলী খানের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এই ব্যাপারে মৃত সোহরাব আলী খানের মেয়ে নাসিমা সুলতানা বাদী হয়ে আটজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় এই অভিযোগটি দিয়েছেন।

অভিযুক্তরা হলো, একই এলাকার শহিদ, মেহের, লিটন, শরিফুল, আজাদ, আছাদ, দুলাল ও পালবাড়ি বিহারী ক্যাম্প মোড়ের মিঠুন।বাদী নাসিমা সুলতানা অভিযোগে বলেছেন, অভিযুক্ত শহিদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অন্যরা তার একান্ত সহযোগী হিসেবে বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে বেড়ায়।

পূর্ব শত্রুতার জেরে গত ৩ অক্টোবর দুপুর ১২টার দিকে অভিযুক্ত শহিদের নেতৃত্বে অন্যরা দেশীয় অস্ত্রসহ বাদীর বাড়িতে প্রবেশ করে। এ সময় বাদীকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে বাদীকে না পেয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর করে। বাধা দিতে এলে কানাডিয়ান সিটিজেন বাদীর এক ছেলে ও দুই মেয়েকেও মারপিট করে। ঘরে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা ও পাঁচ-ছয় ভরি স্বর্ণালংকার লুটপাট করে নেয়। পরে বাদীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews