1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

নেছারাবাদের ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :

নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেনীকক্ষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ পর্যন্ত চলে। এবারের নির্বাচনে মোট ৪৬৭ জন ভোটারের মধ্যে ২৪৮ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন প্রার্থী। ভোট গণনা শেষে মো. আল-আমিন ১৯১ ভোট পেয়ে প্রথম, মো. শোয়েব বাহাদুর সোহাগ ১৮৫ ভোট পেয়ে দ্বিতীয়, মো. শহিদুল ইসলাম মিঠু ১৭৪ ভোট পেয়ে তৃতীয় এবং মো. জাকির হোসেন ১২৩ ভোট পেয়ে চতুর্থ হন।

তবে ভোটগ্রহণ চলাকালীন সময়ে এক অভিভাবকের পরিবর্তে তার আপন ভাই ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। জানা যায়, বিদ্যালয়ের ছাত্র মো. মাহিন, পিতা সুমনের পরিবর্তে তার ভাই অলিউল ইসলাম ভোট প্রদান করেন। বিষয়টি নজরে আসলে প্রার্থীরা অভিযোগ উত্থাপন করেন এবং প্রিজাইডিং অফিসার তদন্ত করে জানতে পারেন, অলিউল ইসলাম প্রকৃত ভোটার নন।
প্রার্থী মো. জাকির হোসেন বলেন,“বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় কাজ করাই আমার মূল লক্ষ্য।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষাঙ্গনে ভোট কারচুপি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
অভিভাবক মহল জানান, তারা এমন প্রার্থীদের নির্বাচিত করেছেন যারা সৎ, পরিশ্রমী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তাদের বিশ্বাস, নবনির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌফিকুল ইসলাম বলেন,“অভিভাবক সদস্য পদে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য হলো একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও উন্নত করা সম্ভব হবে। নবনির্বাচিত সদস্যদের আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা মান ও অবকাঠামোগত উন্নয়নে আমরা আরও অগ্রসর হতে পারব বলে আমি আশাবাদী।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews