1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

যশোরে অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

যশোর প্রতিনিধি : যশোরে অনলাইন জুয়া খেলে সর্বস্বান্ত ও দেনায় জর্জরিত জাহিদ আব্দুল্লাহ সিফাত (২১) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে সদর উপজেলার চুড়ামনকাটির উত্তরপাড়ার রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আব্দুল্লাহ সিফাত পাশের বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
স্বজনরা জানান, জাহিদ আব্দুল্লাহ সিফাত অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ায় হেরে তিনি বর্তমানে সর্বস্বাস্ত । এছাড়া দেনায় জর্জরিত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার সকালে জানতে পারেন চুড়ামনকাটির উত্তরপাড়ার রেললাইনে অজ্ঞাত একজনের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে নিহতের বড় ভাই শাকিব মরদেহটি সিফাতের বলে শনাক্ত করেন। মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে সিফাত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, জাহিদ আব্দুল্লাহ সিফাত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পিবিআই আঙুলের ছাপ নিয়ে সিফাতের পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews