1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ছারছীনা দরবার শরীফের ১৩৫তম মাহফিল আজ শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার

মোঃ রুহুল আমীন-নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :

পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফে আজ শুক্রবার বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ঈছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৫।

এবারের মাহফিল ও সম্মেলনের উদ্বোধন করবেন ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর হযরত মাওলানা শাহ আবু নছর নেছারউদ্দীন আহমদ হোসাইন। তিন দিনের এই মাহফিল ১৪, ১৫ ও ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (মোতাবেক ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত চলবে। আগামী সোমবার বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার সফর সংগী নেতাকর্মীরা মাহফিলের দ্বিতীয় দিন উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামা, মুফতি, মাশায়েখ, আলেম–ওলামা, মুসল্লি ও সাধারণ ধর্মপ্রাণ মানুষদের আগমন শুরু হয়েছে।প্রতিদিন  ফজর থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, নসিহত, দোয়া-মুনাজাতসহ আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাশায়েখ ও প্রতিনিধিরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বয়ান পেশ করবেন। এছাড়া দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় দফতরের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

মাহফিলে ঢাকা থেকে কিভাবে আসবেন-আপনি যদি পরিবহন (বাস) আসেন ঢাকা থেকে সায়দাবাদ, গাবতলী থেকে বরিশালের যে কোন বাসে উঠলে আপনাকে নেছারাবাদের ছারছীনা দরবার শরীফে ঢাকা থেকে বাস ও লঞ্চ দুইভাবেই খুব সহজে যাওয়া যায়।

ঢাকা থেকে বাসযোগে ছারছীনা যাওয়ার উপায়

ঢাকা থেকে সরাসরি বরিশাল হয়ে স্বরূপকাঠি পর্যন্ত প্রতিদিন বেশ কিছু বাস চলাচল করে।
ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে হানিফ, ঈগল, দেশ ট্রাভেলস, ইমরান পরিবহন, সাকুরা, দিগন্ত, লাবিবা ইত্যাদি। বরিশাল থেকে ছারছীনা ৩০ কিমি দূরে স্থানীয় লোকাল বাসে উঠলে আপনাকে ছারছীনা দরবারের সামনে নামিয়ে দিবে। পাশাপাশি, মাহেন্দ্র /মটরসাইকেল সরাসরি ছারছীনা দরবার শরীফ সময় লাগে আনুমানিক ৪০ মিনিট।

ঢাকা থেকে লঞ্চযোগে ছারছীনা যাওয়ার উপায়
ঢাকা সদরঘাট থেকে স্বরূপকাঠি (নেছারাবাদ) কিছু লঞ্চ সরাসরি ছারছীনা দরবারের সামনে স্বরূপকাঠী লঞ্চ ঘাটে নামিয়ে দিবে।

পাশাপাশি অনেক লঞ্চ বরিশাল আসে। বরিশাল থেকে ছারছীনা ৩০ কিমি দূরে স্থানীয় লোকাল বাসে উঠলে আপনাকে ছারছীনা দরবারের সামনে নামিয়ে দিবে। পাশাপাশি, মাহেন্দ্র /মটরসাইকেল সরাসরি ছারছীনা দরবার শরীফ সময় লাগে আনুমানিক ৪০ মিনিট উভয় পথেই ছারছীনা দরবার শরীফে সহজে পৌঁছানো যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews