1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক :

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশে রওনা হয়। পরে রাত ৮টার কিছু পরে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে, আজ শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিক্যালের পরিচালক আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা ঢাকা মেডিক্যালে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’

তিনি বলেন, ‘পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেয়ার কথা বলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews