1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

যশোরে নাশকতা পরিকল্পনা মামলায় আ.লীগনেতা শাহারুলকে শোন অ্যারেস্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলামকে নাশকতা পরিকল্পনার মামলায় শোন-অ্যারেস্ট দেখিয়েছে আদালত। বৃহস্পতিবার এ আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে আইএনবি ডিজিটাল প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির সময় দুইজনকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনসহ আওয়ামী লীগের সদর উপজেলার সাধারণ সম্পাদক শাহারুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করে।
গত ৩০ অক্টোবর শাহারুল ইসলামকে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ শিশু মেলা এলাকা থেকে আটক করে। ওই সময় ঢাকার একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
পরে যশোরের নাশকতা পরিকল্পনা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি শাহারুলের আটকের বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে শোন-অ্যারেস্টের আবেদন করেন। বৃহস্পতিবার আবেদনের শুনানির ধার্য দিনে শাহারুল ইসলামকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে সকালে আদালতে নেয়া হয়। বিচারক আবেদনের শুনানি শেষে আসামি শাহারুল ইসলামকে শোন-অ্যারেস্ট ও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews