1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২২৫ বার

 সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ৪ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিটি ইট ভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ৪ টি ইটভাটায় মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান।

উপজেলার দুধসর গ্রামে শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামে মেসার্স মোল্লা ব্রিকস, ও মেসার্স রাতুল ব্রিকস কে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয় ও ভেঙে দেয়া হয়। ভাটা মালিকগণ আর ইটভাটা চালাবে না মরমে মুছলেকা প্রদান করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews