1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮ বার

 অনলাইন ডেস্ক:

বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ দিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, এবারের নির্বাচন দখলবাজ, চাঁদাবাজ ও ধান্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায়ের লড়াই। তিনি বলেন, বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়। যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।

আজ শনিবার বেলা ১১টায় যশোরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। একপক্ষ ভারতীয় গোলামীর পক্ষে, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরেক পক্ষ জুলুম, অন্যায় ও বিদেশি গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। আমরা আর গোলামীর শৃঙ্খলে বন্দি থাকতে চাই না।

তিনি ইনকিলাব মঞ্চে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের গোলাম নয়, পুলিশ দেশের ১৮ কোটি মানুষের। গত ১৭ বছরে যারা একটি দলের গোলামী করেছে, জুলাই বিপ্লবে তাদের পরিণতি আপনারা দেখেছেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে এই ভোটের ওপর।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির নেতা নুরুজ্জামান। আরো বক্তব্য রাখেন জামায়াতের যশোর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান এবং এনসিপি নেতা সাকিব শাহরিয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews