1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

খয়েতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবেশে নারীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার
 অনলাইন ডেস্ক: 

নতুন খয়েতলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতিতে কেন্দ্র এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ার জাহিদ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০৯৯ জন। সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় মোট ৩৭৫টি ভোট প্রদান করা হয়েছে।ভোটারদের মধ্যে নারী উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews