1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বারোবাজার দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ বার

হামিদুল ইসলাম:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারো বাজার এলাকায় সৌদিয়ান মডেলে নির্মিত দৃষ্টিনন্দন আবুবক্কার সিদ্দিকী (রাঃ) জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এই মসজিদটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি সমাজকে নৈতিক ও মানবিক শিক্ষায় আলোকিত করার কেন্দ্র।

মসজিদটি সম্পূর্ণভাবে সৌদি আরবের আদলে নির্মাণ করা হয়েছে। সাদা গম্বুজ, সুউচ্চ মিনার, নকশাদার মেহরাব ও মনোমুগ্ধকর ঝাড়বাতি মসজিদটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। ভেতরের কারুকার্য ও সুশোভিত আরবি ক্যালিগ্রাফি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে আসে। মুসল্লিরা জানান, এমন নান্দনিক পরিবেশে ইবাদত করতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দের। এলাকাবাসীর আশা, এই মসজিদ ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত নামাজ, কোরআন শিক্ষা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে এটি হয়ে উঠবে এলাকার আধ্যাত্মিক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews