1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

নেছারাবাদে অগ্নিকান্ডে বসত ঘর ভস্মীভুত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

নেছারাবাদে সংঘটিত এক অগ্নিকান্ডে আলী আহম্মদের বসতঘর ভস্মীভুত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাহমুদকাঠি এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে জানাগেছে।

এলাকাবাসি সুত্রে জানা যায়, ভোরে ওই ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় আলী আহম্মদের দোতলা কাঠের ঘর, আসবাবপত্রসহ মূল্যবান জিনিস পত্র ভস্মীভুত হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে দমকল বাহিনীর কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews