1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

নড়াগাতীতে ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার

 গোলাম মোর্শেদ শেখ,নড়াইল:

নড়াইলের নড়াগাতীতে সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ লা এপ্রিল (বুধবার) বাদ আসর নড়াগাতী ঐতিহাসিক কাচারী মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান মেহমানের বক্তব্যে তিনি নড়াগাতী বাসীকে ভোট দিয়ে বিজয়ী করায় ধন্যবাদ জানিয়ে অর্পিত দায়িত্ব যাতে যথাযথ ভাবে পালন করতে পারেন তার জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মুফতি আবদুর রকিব কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও মজলিসে শুরার সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, প্রধান বক্তা ছিলেন মাওঃ হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা এবং বয়ান পেশ করেন, ঢাকার তালিমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিচার্জ সেন্টারের পরিচালক মুফতি লুৎফর রহমান ফরায়েজি, গওহর ডাঙ্গা মাদ্রাসার মোহতামিম মুফতি ওসামা আমিন, জামিয়াতুর রহমা, গাজীপুরের মুহতামিম হাফেজ মাওঃ গাজী আল মাহামুদ ও নড়াইল জেলার জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তালহা ইসলাম। এ ছাড়াও আমন্ত্রিত স্থানীয় অনেক ওলামায়ে কেরাম তাসরিফ আনেন।#ছবি সংযুক্ত গোলাম মোর্শেদ শেখ নড়াইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews