• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক সোলার ব্যাটারির আয়ুষ্কাল কত বছর? রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি, বিদ্যুৎ উৎপাদন অনিশ্চিত সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন।

নেছারাবাদে সুপারি চারা খাওয়ার অভিযোগে দুই ছাগলকে হত্যা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: / ৩৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মাত্র চারটি সুপারি চারা খাওয়ার অভিযোগে দুইটি ছাগলের চার পা বেঁধে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিচার দাবি করেছেন স্থানীয়রা।

রোববার (১৬ আগস্ট) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের দরিদ্র কৃষক মো. হালিম হাওলাদার। এ ঘটনায় তিনি রাতে ছাগল দুটির মরদেহ নিয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন।

হালিম হাওলাদারের অভিযোগ, স্থানীয় সুনীল হালদারের বাগানের চারটি সুপারি চারা তার তিনটি ছাগল খেয়ে ফেলে। পরে ক্ষিপ্ত হয়ে সুনীল তিনটি ছাগলের পা বেঁধে খালে ফেলে দেন। এতে দুইটি ছাগল মারা যায় এবং অপর একটি ছাগলও গুরুতর অবস্থায় রয়েছে বলে দাবি করেন তিনি।হালিম বলেন, আমি গরিব মানুষ। তিনটি ছাগলই আমার সম্বল। চারটি সুপারি চারা খাওয়ার কারণে ছাগলগুলোকে এভাবে বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।

স্থানীয় গ্রাম পুলিশ মো. শাহাদাৎ ও ইউপি সদস্য রুবেল গাজী জানান, হালিম অত্যন্ত দরিদ্র মানুষ। ছাগলগুলো সুপারি চারা খাওয়ার অভিযোগে পা বেঁধে খালে ফেলে দেওয়ার বিষয়টি তারা শুনেছেন। ঘটনায় দুইটি ছাগল মারা গেছে।তবে অভিযোগ অস্বীকার করে সুনীল হালদার বলেন, “ছাগলগুলো আমার সুপারি চারা খেয়েছে। আমি শুধু ছাগল তাড়িয়ে দিয়েছি, মারিনি।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা