যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে পরিচালিত ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২৬-এর ষষ্ঠ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর পৌরসভার ৭ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে বাসিন্দাদের জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
বিস্তারিত