1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছিঃ ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার

কাগজ সংবাদ: বিজয়ী ভাষণে বিশ্বজুড়ে যুদ্ধের অবসানে কাজ করার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।তিনি আরো বলেন, আমাদের শাসনকালে কোনো যুদ্ধ ছিল না। আমরা আইএসকে পরাজিত করেছিলাম। এর বাইরে চার বছরে আমাদের আর কোনো যুদ্ধ ছিল না।

ঠিক কোথায় যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প তা উল্লেখ না করলেও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান এই নেতা ইউক্রেন এবং ইসরাইলের দিকেই মনোযোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শাসনামলে বিলিয়নেয়ার এই ব্যবসায়ী উত্তর কোরিয়ার কোনো নেতার সাথে দেখা করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। সিঙ্গাপুরে ঐতিহাসিক এক সম্মেলনে কিম জং উনের সাথে করমর্দন করেছিলেন তিনি।

সূত্র : এনডিটিভি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews