1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

উড়ছে বার্সেলোনা

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার

অনলাইন ডেস্কঃদারুণ ছন্দে আছে বার্সেলোনা। যেন রীতিমতো উড়ছে কাতালান দলটা। প্রতিপক্ষকে প্রতি ম্যাচেই দুমড়েমুচড়ে দিচ্ছেন লেভানডফস্কি-ইয়ামালরা। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদও পারেনি যাদের সামনে বাধা হতে। পারেনি এসপানিওলও

লা লিগায় রোববার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে জোড়া গোলে করেছেন দ্যানি ওলমো। বাকি গোলটি এসেছে রাফিনিয়ার পা থেকে।

বলা যায়, গোল উৎসব চলছে কাতালান ক্লাবটার। গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই জয়ের পথে কমপক্ষে ৩ গোল করে দিয়েছে দলটা।পুরো ম্যাচেই দারুণ ফুটবল উপহার দেয় বার্সেলোনা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় তারা। যার দু’টি আসে দ্যানি ওলমোর পা থেকে। ১২তম মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোল করেন ওলমো।

অবশ্য প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। সেই তিন সুযোগের দু’টি নষ্ট করেন ওলমো। মাঝে লামিনে ইয়ামালের ২০ গজ দূর থেকে নেয়া শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলকিপার গার্সিয়া।২৩তম মিনিটে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। মার্ক কাসাদোর জোগান দেয়া বলে গোল করেন তিনি। এ মৌসুমে বার্সার জার্সিতে রাফিনিয়ার এটি ১১তম গোল।তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। ৩১ মিনিটে দারুণ এক ফিনিশে ব্যবধানটা ৩-০ করেন ওলমো। এই স্কোর নিয়েই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য আর জালের দেখা পায়নি বার্সা। উল্টো এক গোল হজম করে লিগ লিডাররা। ৬৩তম মিনিটে এসপানিওলের হয়ে গোল করেন জাভি পুয়াডো। অবশ্য আরো দু’বার বল জালে জড়িয়েছিল তারা, তবে অফসাইডের ফাঁদে গোল আসেনি।

এই নিয়ে লিগে টানা চতুর্থ জয় এটি বার্সার। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews