1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৫ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অন্তত তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এছাড়া কুয়েতে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছে।

শনিবার ইরানে ইসরাইল ও যুক্তিরাষ্ট্রের হামলার পর পাল্টা হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। এ হামলায় এ হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

ইরানের ছোড়া ১৬৫টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে আমিরাত। এর মধ্যে ১৫২টি ধ্বংস করেছে এবং দুটি প্রতিহত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।এক বিবৃতিতে মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে এর মধ্যে ৫০৬টিকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।এসব হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক।

এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘এ অঞ্চলে বিদ্যমান পরিস্থিতিতে’ একজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। আহতদেরকে আল-আদান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews