1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

এ মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬৫ বার

কাগজ সংবাদ: আগামী আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। খাদ্য সচিব মো. মাসুদুল হাসান জানিয়েছেন আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করা হবে। এই ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হবে আগামী ১৭ নভেম্বর থেকে।

তিনি জানান, এর মধ্যে ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে।

বুধবার (৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তিনি এ কথা জানান। সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
খাদ্য সচিব বলেন, আগামী আমন সংগ্রহ মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার টন ধান, ৪৭ টাকা কেজি দরে ৫ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে।
তিনি বলেন, ১৭ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধ চাল ও ধান সংগ্রহ করা হবে। আর আতপ চাল ১৭ নভেম্বর থেকে ১০ মার্চের মধ্যে সংগ্রহ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews